শিরোনাম
পেনাল্টি মিসের বিষাদময় বিশ্বরেকর্ড গড়লেন মেসি সিলেটে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বন্যা সতর্কতায় এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা ১২ জেলায় বন্যার পূর্বাভাস: ঝুঁকিতে সিলেট ও চট্টগ্রাম বিভাগ তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান: হবিগঞ্জে ৩৫ হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সিলেটে মার্কিন বিনিয়োগ ও পর্যটন নিয়ে মন্ত্রী-রাষ্ট্রদূতের বৈঠক অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা-ছেলের মৃত্যু বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জন উদ্ধার, নিখোঁজ ৬

https://www.emjanews.com/

16945

sylhet

প্রকাশিত

০৭ জুলাই ২০২৬ ১৪:২১

সিলেট

সিলেটে মার্কিন বিনিয়োগ ও পর্যটন নিয়ে মন্ত্রী-রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ ১৪:২১

সিলেটে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং পর্যটন খাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সিলেটের একটি অভিজাত হোটেলে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এক সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সিলেটের পর্যটন খাতের বিকাশ, ডিজিটাল প্রযুক্তির প্রসার এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটি প্রবাসীদের অবদান নিয়ে গুরুত্বসহকারে মতবিনিময় করা হয়। সিলেটে মার্কিন বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় পক্ষ একমত পোষণ করেন। বিশেষ করে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "সিলেটের উন্নয়নে মার্কিন প্রযুক্তিগত অভিজ্ঞতা ব্যবহারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" সিলেটে নতুন বিনিয়োগের সুযোগ তৈরির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নিয়েও কথা হয়েছে বলে তিনি জানান।

উচ্চপর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এই বৈঠক দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক উন্নয়নকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।