শিরোনাম
পেনাল্টি মিসের বিষাদময় বিশ্বরেকর্ড গড়লেন মেসি সিলেটে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বন্যা সতর্কতায় এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা ১২ জেলায় বন্যার পূর্বাভাস: ঝুঁকিতে সিলেট ও চট্টগ্রাম বিভাগ তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান: হবিগঞ্জে ৩৫ হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সিলেটে মার্কিন বিনিয়োগ ও পর্যটন নিয়ে মন্ত্রী-রাষ্ট্রদূতের বৈঠক অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা-ছেলের মৃত্যু বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জন উদ্ধার, নিখোঁজ ৬

https://www.emjanews.com/

16949

weather

প্রকাশিত

০৭ জুলাই ২০২৬ ১৯:১৮

আবহাওয়া

১২ জেলায় বন্যার পূর্বাভাস: ঝুঁকিতে সিলেট ও চট্টগ্রাম বিভাগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ ১৯:১৮

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ১২টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারি বর্ষণের ফলে দেশের প্রধান কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

পাউবোর তথ্যমতে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নিম্নাঞ্চল স্বল্পমেয়াদি বন্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এছাড়া নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পাউবোর সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত বিশেষ পূর্বাভাসে জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ চট্টগ্রাম বিভাগে অতি ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি সিলেট ও বরিশাল বিভাগ এবং ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশেও প্রচুর বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামী চার দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর নদ-নদীর পানি পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখতে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। মূলত বৃষ্টির মাত্রা ও উজানের প্রবাহের ওপর ভিত্তি করে এই অঞ্চলগুলোতে স্বল্পমেয়াদি প্লাবন পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।