শিরোনাম
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্প: জমি অধিগ্রহণে ১০ বছর, বাড়বে মেয়াদ সুনামগঞ্জে উজানের ঢলে বাড়ছে সুরমার পানি, বন্যার আশঙ্কা সুপার এল নিনোর প্রভাবে ২০২৮ পর্যন্ত বাড়বে খাদ্যের দাম মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যায় পানিবন্দি ১৩ হাজারের বেশি পরিবার সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস, নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা জনস্বার্থের সঙ্গে আপস নয়, আইএমএফ নিয়ে অর্থমন্ত্রীর বার্তা সিলেট বিভাগের তিন জেলায় বন্যা মোকাবিলায় বিজিবি মোতায়েন দেশ ছাড়ার আগে ওসমানী বিমানবন্দরে ধরা খেলেন যুক্তরাজ্যপ্রবাসী নারী! সিলেটে যে কারণে ধরা পড়লেন অর্ধশত ব্যক্তি সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃ/ত্যু

https://www.emjanews.com/

17056

sports

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ১৩:৩০

খেলাধুলা

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি: লড়বে শীর্ষ চার পরাশক্তি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৩:৩০

বিশ্বকাপ ২০২৬-এর রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল শেষে এবার শুরু হচ্ছে ফাইনালিস্ট খোঁজার লড়াই। শেষ আটের কঠিন পথ পাড়ি দিয়ে সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে ফুটবলের চার পরাশক্তি—আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ডের মতো দলগুলোর বিদায়ে এখন শিরোপা জয়ের দৌড়ে টিকে আছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। ফুটবলের ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের সেরা চার দলই একসঙ্গে সেমিফাইনাল খেলবে, যা এবারের আসরকে দিয়েছে এক অনন্য বিশেষত্ব।

প্রথম সেমিফাইনালের মহারণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং পুনর্জীবিত স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম শেষ চারে পা রাখল স্প্যানিশরা। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফরাসিরা।

পরদিন ১৬ জুলাই আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও থ্রি-লায়ন্স খ্যাত ইংল্যান্ড। ২০১৮ সালের পর আবারও সেমিফাইনালে নাম লেখাল ইংলিশরা। অন্যদিকে লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে অবিচল। ১৬ জুলাই রাত ১টায় এই হাইভোল্টেজ ম্যাচে নির্ধারিত হবে ফাইনালের আরেক দাবিদার।

বিশ্বকাপ সেমিফাইনালের চূড়ান্ত সূচি:

১৫ জুলাই: ফ্রান্স বনাম স্পেন (বাংলাদেশ সময় রাত ১টা, ডালাস স্টেডিয়াম)


১৬ জুলাই: আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড (বাংলাদেশ সময় রাত ১টা, আটলান্টা স্টেডিয়াম)