শিরোনাম
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্প: জমি অধিগ্রহণে ১০ বছর, বাড়বে মেয়াদ সুনামগঞ্জে উজানের ঢলে বাড়ছে সুরমার পানি, বন্যার আশঙ্কা সুপার এল নিনোর প্রভাবে ২০২৮ পর্যন্ত বাড়বে খাদ্যের দাম মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যায় পানিবন্দি ১৩ হাজারের বেশি পরিবার সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস, নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা জনস্বার্থের সঙ্গে আপস নয়, আইএমএফ নিয়ে অর্থমন্ত্রীর বার্তা সিলেট বিভাগের তিন জেলায় বন্যা মোকাবিলায় বিজিবি মোতায়েন দেশ ছাড়ার আগে ওসমানী বিমানবন্দরে ধরা খেলেন যুক্তরাজ্যপ্রবাসী নারী! সিলেটে যে কারণে ধরা পড়লেন অর্ধশত ব্যক্তি সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃ/ত্যু

https://www.emjanews.com/

17068

national

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ১৯:০৮

জাতীয়

সিলেট বিভাগের তিন জেলায় বন্যা মোকাবিলায় বিজিবি মোতায়েন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৯:০৮

ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তা কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনে ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ দেশের ১১ জেলায় বিজিবি সদস্যরা কাজ করছেন।

বিজিবি জানায়, দুর্যোগ মোকাবিলায় দেশের ১১ জেলায় মোট ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

সংস্থাটি জানায়, দেশের অন্যান্য বন্যাকবলিত এলাকার মতো সিলেট বিভাগের বন্যা পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সদস্যরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছেন।