শিরোনাম
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্প: জমি অধিগ্রহণে ১০ বছর, বাড়বে মেয়াদ সুনামগঞ্জে উজানের ঢলে বাড়ছে সুরমার পানি, বন্যার আশঙ্কা সুপার এল নিনোর প্রভাবে ২০২৮ পর্যন্ত বাড়বে খাদ্যের দাম মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যায় পানিবন্দি ১৩ হাজারের বেশি পরিবার সিলেটে ভারী বর্ষণের পূর্বাভাস, নদী তীরবর্তী এলাকায় সতর্কবার্তা জনস্বার্থের সঙ্গে আপস নয়, আইএমএফ নিয়ে অর্থমন্ত্রীর বার্তা সিলেট বিভাগের তিন জেলায় বন্যা মোকাবিলায় বিজিবি মোতায়েন দেশ ছাড়ার আগে ওসমানী বিমানবন্দরে ধরা খেলেন যুক্তরাজ্যপ্রবাসী নারী! সিলেটে যে কারণে ধরা পড়লেন অর্ধশত ব্যক্তি সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ীর মৃ/ত্যু

https://www.emjanews.com/

17065

sylhet

প্রকাশিত

১২ জুলাই ২০২৬ ১৬:০৮

সিলেট

দেশ ছাড়ার আগে ওসমানী বিমানবন্দরে ধরা খেলেন যুক্তরাজ্যপ্রবাসী নারী!

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ১৬:০৮

সিলেটে প্রতারণার দায়ে দায়ের করা মামলায় যুক্তরাজ্যপ্রবাসী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার জেলার সদর উপজেলার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, তিনি সিলেট কোতোয়ালি মডেল থানার একটি জিআর মামলার (মামলা নং-০৩/৩৩৮, তারিখ: ০১/০৭/২০২৬) এজাহারনামীয় আসামি। রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-201 ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরি (জিডি নং-৮১, তারিখ: ১২/০৭/২০২৬) মূলে তাকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।

মামলার বিবরণে জানা যায়, আম্বরখানা মৌজার একটি ভূমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগকারী মো. শুকুর মিয়ার দাবি, বিবাদিনী পূর্বপরিকল্পিতভাবে ভূমি বিক্রির প্রলোভন দেখিয়ে তার মেয়ের স্বামী প্রবাসী ফুজাইল আহমদের কাছ থেকে মোট ১ কোটি ২৩ লাখ টাকা গ্রহণ করেন।

অভিযোগ অনুযায়ী, ব্যাংক লেনদেনের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ টাকা এবং অতিরিক্ত ৮ লাখ টাকা গ্রহণ করা হলেও পরবর্তীতে ভূমির দলিল সম্পাদন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন মাকসুদা চৌধুরী। একপর্যায়ে তিনি টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেন।

এ ঘটনায় অভিযোগকারী আর্থিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, প্রতারণা মামলায় গ্রেফতারকৃত নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।