https://www.emjanews.com/

17196

entertainment

প্রকাশিত

১৯ জুলাই ২০২৬ ১৫:৪৭

বিনোদন

ফাইনালে আর্জেন্টিনার সমর্থক হলিউড অভিনেত্রী সিডনি সুইনি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ১৫:৪৭

ফিফা বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আজ রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাইভোল্টেজ এই ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে উন্মদনা তুঙ্গে, যাতে এবার যুক্ত হলো হলিউডি গ্ল্যামার। আর্জেন্টিনার প্রতি নিজের জোরালো সমর্থন ব্যক্ত করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি।

জনপ্রিয় টিভি সিরিজ ‘ইউফোরিয়া’-খ্যাত এ অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাকে মাঠে ফুটবল নিয়ে কসরত করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে সরাসরি আলবিসেলেস্তেদের পক্ষ নিয়ে সুইনি লিখেছেন, ‘এই সপ্তাহান্তে তোমাদের সমর্থন কার দিকে? আর্জেন্টিনা, যদি আমাকে প্রয়োজন হয় জানিও!’ ভক্তদের নজর কাড়তে বাক্যের শেষে একটি চোখ টেপার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি, যা মূলত রসিকতার ছলে আর্জেন্টিনাকে সাহায্যের প্রস্তাব দেওয়ার মতো।

সিডনি সুইনির এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্জেন্টিনার ভক্তরা হলিউড তারকার এই সমর্থনকে উচ্ছ্বাসের সাথে গ্রহণ করেছেন। অন্যদিকে, ফাইনালের প্রতিপক্ষ স্পেনের কিছু সমর্থক রসিকতাপূর্ণ মন্তব্য ও হতাশা প্রকাশ করেছেন। মাঠের লড়াই শুরুর আগেই সিডনির এমন প্রকাশ ফুটবল প্রেমিদের মাঝে বাড়তি আলোচনার খোরাক দিচ্ছে।