শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

17137

entertainment

প্রকাশিত

১৫ জুলাই ২০২৬ ১৫:২৬

বিনোদন

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিটের তারিখ ও রানটাইম ফাঁস

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ ১৫:২৬

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিয়ে মার্ভেল স্টুডিওর আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রিমিয়াম ফরম্যাটের টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২০ জুলাই থেকে শুরু হবে এই আগাম টিকিট বিক্রয় প্রক্রিয়া, যা সিনেমা মুক্তির প্রায় পাঁচ মাস আগেই দর্শকদের টিকিট সংগ্রহের সুযোগ দিচ্ছে। ডিজনির পক্ষ থেকে নেওয়া এমন বড় সিদ্ধান্তের পাশাপাশি মুভিটির সম্ভাব্য রানটাইম বা দৈর্ঘ্য নিয়েও নতুন তথ্য সামনে এসেছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার দৈর্ঘ্য হতে যাচ্ছে ১৬৫ মিনিট বা ২ ঘণ্টা ৪৫ মিনিট। রানটাইমের দিক থেকে এটি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ (১৪৯ মিনিট) থেকে দীর্ঘ হলেও ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (১৮১ মিনিট)-এর তুলনায় কিছুটা ছোট হবে। তবে এতে টানটান উত্তেজনা ও অ্যাকশনের কোনো কমতি থাকবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। সিনেমার প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন সাবেক আইরন ম্যান তারকা রবার্ট ডাউনি জুনিয়র, তবে এবার তিনি পর্দায় হাজির হবেন ভয়ংকর ভিলেন ‘ডক্টর ডুম’ চরিত্রে।

তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, অ্যান্থনি ম্যাকি, টম হিডলস্টন, পল রাড, পেড্রো পাস্কাল এবং ফ্লোরেন্স পিউ সহ একঝাঁক জনপ্রিয় হলিউড অভিনেতা। গুঞ্জন রয়েছে, ২৫ জুলাই সান ডিয়েগো কমিক-কন অনুষ্ঠানে সিনেমাটির প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ করা হতে পারে। অ্যান্থনি ও জো রুসো পরিচালিত বহুল আলোচিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর সারা বিশ্বের প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।