ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ স্কুল 'শব্দশৈলীর' দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে৷
শুক্রবার (১৭ জুলাই) রাতে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি উদযাপিত হয়৷ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উদীচী মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, দশরথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহর চক্রবর্তী, সমাজসেবক আমিনুর রশিদ মুরাদ, কুঞ্জবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির।
অনুষ্ঠানে শব্দশৈলী শ্রীমঙ্গলের একঝাঁক শিক্ষার্থী কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি বাচিক শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা ও জলি পাল শ্রুতিনাটক পরিবেশন করেন ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী কবিতা আবৃত্তি করেন।
শব্দশৈলী শ্রীমঙ্গলের প্রশিক্ষক ও পরিচালক বিকাশ দাশ বাপ্পন বলেন, শব্দশৈলীর মূল প্রতিপাদ্য হলো রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি। এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে দুই বছরে পাড়ি দিয়েছে৷ আমরা শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি।
