শিরোনাম
ক্ষমতার পালাবদলে সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা আজ কে কোথায় ১০ জেলায় বন্যার শঙ্কা, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি প্রভাষক পরিচয়ে খাতা মূল্যায়ন, আসলে কলেজের অফিস সহকারী! ‘জুলাই কার- এই বিভাজন সৃষ্টি করবেন না, তাহলে জুলাই কারও থাকবে না’ : স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় শ্রম সংকট: আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ আনোয়ারের সিলেটে অটোরিকশা-মোটরসাইকেলের সং/ঘর্ষে প্রাণ গেলো যুবকের জ্বালানি সংকট কাটাতে আরও সময় লাগবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে থামছে না হামের ছোবল, আজও দুই শিশুর মৃ / ত্যু সিলেটের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ঢাকায় উচ্চপর্যায়ের সভা নতুন পে স্কেল নিয়ে অনিশ্চয়তা

https://www.emjanews.com/

17576

tourism

প্রকাশিত

০৫ আগস্ট ২০২৬ ১৮:৪৬

পর্যটন

ভারতীয় ভিসার নামে প্রতারণা: হাইকমিশনের জরুরি সতর্কবার্তা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ ১৮:৪৬

ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা প্রত্যাশীদের জন্য এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে। সম্প্রতি ভারতীয় ভিসা ও কনস্যুলার সেবার নাম করে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে দেশটির হাইকমিশন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য কনস্যুলার সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে। হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভিসা প্রদানের প্রস্তাব দেন না বা কোনো অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি পদ্ধতি ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের কোনো প্রলোভন বা রহস্যজনক ফোনকল পেলে কোনোভাবেই অর্থ লেনদেন করা যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত গোপন তথ্য বা আর্থিক নথি কারও সঙ্গে শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

হাইকমিশন কর্তৃপক্ষ জানায়, কেউ যদি এমন প্রতারণার শিকার হন বা কোনো সন্দেহভাজন প্রস্তাব পান, তবে তাৎক্ষণিকভাবে তা হাইকমিশনকে অবহিত করতে হবে। অভিযোগের স্বপক্ষে সংশ্লিষ্ট ফোন নম্বর, বার্তার স্ক্রিনশট বা প্রাসঙ্গিক প্রমাণাদি visa.dhaka@mea.gov.in এই ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

সাধারণ মানুষকে এই বিষয়ে নিজে সচেতন হতে এবং অন্যকেও সতর্ক করার অনুরোধ জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।