শিরোনাম
সিলেটে সংবাদকর্মীদের ওপর হামলা, কালের কণ্ঠের কবির হাসপাতালে গ্রিসে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সিলেটে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ওসমানীনগর ট্রাজেডি: এক শিশুসহ ৬ জনের পরিচয় মিলেছে ওসমানীনগরের সড়কে প্রাণ গেল সোবহানিঘাটের প্রীতমের সিলেটে হামের হানায় প্রাণ গেলো আরও দুই শিশুর, হাসপাতালে ৯৩ সিলেটে বন্ধুদের সাথে ভ্রমণ শেষে ফেরা হলো না সাইফুলের সিলেটে গান গাইতে এসে প্রাণ গেলো বাউল শিল্পী পেহেলী ভৈরবীর সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯ সরকার পতনের আগে-পরে শেখ পরিবারের সদস্যরা কে কোথায়

https://www.emjanews.com/

17620

international

প্রকাশিত

০৭ আগস্ট ২০২৬ ১৯:২০

আন্তর্জাতিক

শেখ হাসিনার দিল্লির বক্তব্যে ভারতের সমর্থন নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ ১৯:২০

ছবি: সংগৃহীত

দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই বলে স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি সংস্থার নিজস্ব উদ্যোগে আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার বা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যে বক্তব্য ও মতামত উপস্থাপন করা হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সমর্থন নেই।

ভারত সরকারের অবস্থান স্পষ্ট করে রণধীর জয়সওয়াল বলেন, ওই অনুষ্ঠানে ব্যক্ত করা মতামত সংশ্লিষ্ট আয়োজক ও বক্তাদের নিজস্ব, ভারতের সরকারি অবস্থান হিসেবে তা বিবেচিত হওয়ার সুযোগ নেই।