শিরোনাম
জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা

https://www.emjanews.com/

17879

surplus

প্রকাশিত

১৭ আগস্ট ২০২৬ ২২:৩১

অন্যান্য

শিক্ষকদের মাউশির কড়া নির্দেশনা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ ২২:৩১

ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের আওতাধীন শিক্ষক ও কর্মচারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে মাউশি। এই লক্ষ্যে একটি বিশেষ মনিটরিং কমিটি গঠন করেছে অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) মাউশি অধিদপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, কোনো শিক্ষক বা কর্মচারী যদি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নির্দেশনার পরিপন্থি, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য কিংবা দাপ্তরিক শৃঙ্খলা নষ্ট করে এমন কোনো পোস্ট দেন, তবে তা তৎক্ষণাৎ নবগঠিত ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’র নজরে আনতে হবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাউশির পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন উইং) অধ্যাপক টিপু সুলতান।

মাউশি কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রবর্তিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং সরকারি আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করা বাধ্যতামূলক।

শিক্ষা পরিবারের সদস্যরা ডিজিটাল প্ল্যাটফর্মে এই আচরণবিধি মেনে চলছেন কি না, তা নিয়মিত পর্যালোচনার উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। দাপ্তরিক শৃঙ্খলা রক্ষায় মাউশির এই উদ্যোগ অত্যন্ত গুরুত্ববহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।