শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

17982

national

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ১৩:২৮

জাতীয়

শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে কমিটি গঠন: পাঠাতে হবে স্ক্রিনশট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ১৩:২৮

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নজরদারি জোরদার করতে ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করেছে সরকার।

কমিটির আহ্বায়ক করা হয়েছে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক টিপু সুলতানকে।

সোমবার (১৭ আগস্ট) মাউশি থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশিকা পরিপন্থী, আপত্তিকর, বিভ্রান্তিকর বা অসত্য কোনো কনটেন্ট প্রকাশ বা প্রচার করলে তা নজরে আসার সঙ্গে সঙ্গে স্ক্রিনশটসহ যথাযথ প্রমাণ সংরক্ষণ করে কমিটির আহ্বায়কের কাছে পাঠাতে হবে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত)’ এবং সরকারি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। এসব নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা তদারকির উদ্দেশ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, কোনো অনিয়মিত বা বিধিবহির্ভূত পোস্ট নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পদবি, কর্মস্থল, ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, প্রোফাইল বা অ্যাকাউন্টের লিংক, পোস্ট প্রকাশের তারিখ ও সময়সহ স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ পাঠাতে হবে।

এসব তথ্য কমিটির আহ্বায়কের নির্ধারিত ই-মেইল ঠিকানা director.mew@gmail.com-এ পাঠানোর জন্য বলা হয়েছে।

চিঠিটির অনুলিপি মাউশির সকল পরিচালক, আঞ্চলিক পরিচালক, অধ্যক্ষ, সিনিয়র সিস্টেম বিশ্লেষক এবং মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীকে দেওয়া হয়েছে।