শিরোনাম
সুনামগঞ্জ-সাচনা সড়কে কাটা সাড়ে চার হাজার গাছ, সওজেরই নেই প্রশস্তকরণের পরিকল্পনা ১৮৮ একর জমিতে নতুন বিসিক, সিলেটে শিল্পায়নের নতুন দুয়ার ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন ওসমানীনগরে সড়ক দুর্ঘ/টনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃ/ত্যু সিলেটে ডিসি অফিসের ফোন নম্বর হ্যাক, বিকাশে চাওয়া হচ্ছে টাকা সিলেটে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ভর্তি ৯১, মৃ/ত্যু আরেক শিশুর সিলেটে স্বামীর বন্ধুরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ, গ্রে/প্তা/র ২ শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী সিলেটের হুমায়ুন কবির এবার মন্ত্রিসভায় রায়নগর ট্রিপল মার্ডার: বাসা ভাড়ার জন্য চুরি করতে বাসায় প্রবেশ, ধরা পড়ে একাই তিনজনকে খুন!

https://www.emjanews.com/

17994

sylhet

প্রকাশিত

২২ আগস্ট ২০২৬ ১৯:১৪

সিলেট

সিলেটে মুক্ত স্কাউট গ্রুপের জমকালো হাইকিং অনুষ্ঠিত

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ ১৯:১৪

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের ‘হাইকিং-২০২৬'। 

শনিবার (২২শে আগস্ট) সকালে পর্যটনকেন্দ্র জাফলংয়ে আনন্দঘন ও রোমাঞ্চকর এই হাইকিংয়ের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, স্কাউটিং তরুণদের সৎ, দেশপ্রেমিক ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলে। হাইকিংয়ের মতো রোমাঞ্চকর কার্যক্রম স্কাউটদের মানসিক ও শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই মুক্ত স্কাউট গ্রুপ আগামীদিনে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার হিফজুর রহমান খাঁন-এর সভাপতিত্বে এবং গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপের এস.আর.এম মারুফ আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন এবং জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই হারুন অর রশিদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ সারোয়ারদী, গোয়াইনঘাট টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, গোয়াইনঘাট মুক্ত স্কাউট গ্রুপের গার্লস ইন স্কাউট লিডার সুমাইয়া মাহমুদ সুমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কাউট নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজিত এই রোমাঞ্চকর হাইকিংয়ে মুক্ত স্কাউট গ্রুপের বিভিন্ন দলের স্কাউট সদস্যরা নানা রকম দিকনির্দেশনা ও ম্যাপ অনুসরণ করে নির্ধারিত লক্ষ্যস্থলে পৌঁছান।