শিরোনাম
জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা

https://www.emjanews.com/

18112

tourism

প্রকাশিত

২৬ আগস্ট ২০২৬ ২১:৩৭

পর্যটন

ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি দূতাবাসের নতুন ৬ শর্ত

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ২১:৩৭

ছবি: সংগৃহীত

ওমরাহ পরিচালনায় যুক্ত এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নতুন ৬টি শর্তারোপ করেছে ঢাকাস্থ সৌদি আরব দূতাবাস। এই নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ও মহাসচিবকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ধর্ম মন্ত্রণালয় এই নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৮ আগস্টের একটি স্মারকের উদ্ধৃতি দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের সেবা নিশ্চিত করতে এবং এজেন্সির স্বচ্ছতা বজায় রাখতে এই ছয়টি নতুন শর্ত মেনে চলতে হবে। ওমরাহ এজেন্সিকে অবশ্যই বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত স্থানীয় লাইসেন্স গ্রহণ করতে হবে। এছাড়া, অফিসের প্রয়োজনীয় ফাইলপত্র যেমন- লাইসেন্স, পাসপোর্ট ও আর্থিক বিবরণী যথাযথভাবে প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যান্য শর্তাবলির মধ্যে রয়েছে সৌদি আরবের নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত কোনো ওমরাহ কোম্পানির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করা। এই চুক্তিটি অবশ্যই সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মানসম্মত হতে হবে। এরপর নির্ধারিত সরকারি প্ল্যাটফর্মে (https://ksavisa.sa/visa/umrah/details) এই চুক্তিপত্রের সত্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সর্বশেষ শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে যে, নিবন্ধনের পরবর্তী ধাপে প্রতিটি এজেন্সিকে সংশ্লিষ্ট নীতিমালা ও যাবতীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। ওমরাহ যাত্রীদের সেবার মান উন্নত করতেই সৌদি দূতাবাস এই কড়াকড়ি আরোপ করেছে বলে জানা গেছে।