শিরোনাম
৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার সিলেটে বাস-অটোরিকশা-বাইকের ত্রিমুখী সংঘর্ষ কথিত তৌহিদী জনতার বাধা উপেক্ষা করে বিয়ানীবাজারে নৌকাবাইচ অনুষ্ঠিত নেত্রকোণায় মাদরাসা ছাত্রী ধর্ষণ: শিক্ষকসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট ৬৪ জেলার আইনশৃঙ্খলার দায়িত্বে ৩০ জন: সিলেটের চার জেলায় কে কোথায়? নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৩৩২, বাড়ছে নিখোঁজের তালিকাও নেপালের বন্যার পানি গঙ্গা হয়ে আসছে বাংলাদেশে টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু

https://www.emjanews.com/

18159

sylhet

প্রকাশিত

২৮ আগস্ট ২০২৬ ২০:০৭

সিলেট

সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ ২০:০৭

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তি।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণ নগর গ্রামের আঃ বশির বাড়ির বাসিন্দা আব্দুল মন্নান লাকড়ি সংগ্রহের জন্য সোনাই নদীতে যান। একপর্যায়ে নদীর পানির স্রোতে তিনি ভেসে যান।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে আব্দুল মন্নান নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাকে উদ্ধারে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

নিখোঁজ আব্দুল মন্নানকে উদ্ধারে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।