শিরোনাম
আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হ/ত্যা সিলেট সীমান্তে ২৯ লক্ষ টাকার চো/রাচালানী মালামাল জব্দ ৫৩৮ মরদেহ উদ্ধার, আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে নেপাল মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী অবশেষে সুনাই নদীতে নৌকাবাইচ, উৎসবে মাতল বিয়ানীবাজার

https://www.emjanews.com/

18176

surplus

প্রকাশিত

২৯ আগস্ট ২০২৬ ১৫:১৫

অন্যান্য

সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে মন্ত্রী আরিফ: আসবেন দুই দেশের হাজার হাজার প্রবাসী

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ ১৫:১৫

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম আয়োজন ‘৪০তম ফোবানা কনভেনশন ২০২৬’-এ যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসাল জেনারেলসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে একটি বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। এতে ব্যবসায়ী নেতা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে।

একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে মন্ত্রীসহ ফোবানার নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি প্রবাসীদের আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে।