শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

18201

sylhet

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৬ ১৪:৫৮

সিলেট

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর প্রাণহানী

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ১৪:৫৮

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (আজ) বিকেল ৪টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নেত্রকোণা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ মাসুম পারভেজ (৪০) এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে শামীম রেজা (৩৯)। তারা দুজনই নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কর্মচারী; মাসুম পারভেজ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং শামীম রেজা দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলযোগে পানিউমদা এলাকায় মাসুম পারভেজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। পথে নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়। গুরুতর আহত শামীম রেজাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।