শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

18210

national

প্রকাশিত

৩০ আগস্ট ২০২৬ ১৯:৩৬

জাতীয়

প্রেমিকাকে পাহাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ ১৯:৩৬

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই পাহাড়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আরও চারজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসেন। পরে সিয়াম ওই কিশোরীকে লালমাই পাহাড়ের চূড়ার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে আগে থেকেই তার আরও কয়েকজন বন্ধু অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, সেখানে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভোরে তাকে নিয়ে কয়েকজন ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তারা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই কিশোরী ঘটনার কথা জানান। এ সময় অভিযুক্তরা পালিয়ে গেলেও স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে খবর দেন।

আটক যুবকের নাম মো. সাকিব (২০)। তিনি চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।

ওই কিশোরী চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কিশোরীকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক দল কাজ করছে। মেডিকেল পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।’