শিরোনাম
তনু হত্যা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ওসমানীনগরে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপি কার্যালয় উদ্বোধন: দাওয়াত পাননি শীর্ষ নেতারা! প্রশাসনে রদবদল: একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব ওসমানী হাসপাতালের অধিকাংশ ডাক্তার সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করেন সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেট ট্রিপল মার্ডার: অভিজ্ঞদের দিয়ে দ্রুত তদন্ত শেষ করতে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লা/শ উদ্ধার

https://www.emjanews.com/

18277

weather

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৬

আপডেট

০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৬

আবহাওয়া

সাগরে লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৬

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।

আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। দিনের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমান সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই।