শিরোনাম
তনু হত্যা: পলাতক দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ওসমানীনগরে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত অর্ধশতাধিক সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপি কার্যালয় উদ্বোধন: দাওয়াত পাননি শীর্ষ নেতারা! প্রশাসনে রদবদল: একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব ওসমানী হাসপাতালের অধিকাংশ ডাক্তার সময়ের আগেই হাসপাতাল ত্যাগ করেন সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সিলেট ট্রিপল মার্ডার: অভিজ্ঞদের দিয়ে দ্রুত তদন্ত শেষ করতে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের কাজ চলছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লা/শ উদ্ধার

https://www.emjanews.com/

18301

surplus

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২

অন্যান্য

লংলা আধুনিক ডিগ্রি কলেজে অভিভাবক-শিক্ষার্থী-শিক্ষক মতবিনিময়

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সামগ্রিক মানোন্নয়ন বিষয়ে কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে অভিভাবক- শিক্ষার্থী - শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গেলো সোমবার (৩১ আগস্ট) কলেজ অধ্যক্ষ মো: নজমুল হোসেনের সভাপতিত্বে, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলামের সমন্বয়ে এবং ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো: গোলাপ মিয়া ও প্রদর্শক সমরেশ দাস রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক হেলাল খান। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজ গভর্নিংবডির অভিভাবক সদস্য আরিফ হোসেন বেলাল ও মাহমুদ বখত চৌধুরী। 

শিক্ষকমণ্ডলী বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। স্বাস্থ্য সুরক্ষা ও স্যানিটেশন বিষয়ে কথা বলেন সহকারী অধ্যাপক মোছাঃ নাজমা বানু ও ইন্দ্রজিৎ কুমার রায়; পড়ায় মনোযোগিতা বিষয়ে আলোচনা করেন সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেবনাথ।

এছাড়া ফলাফল ‍উন্নীতকরণ নিয়ে প্রভাষক মোহাম্মদ আব্দুল মালিক, পাঠদান নিয়ে সহকারী অধ্যাপক মোঃ গোলাপ মিয়া; দিনপঞ্জী নিয়ে প্রভাষক মোহাম্মদ মাহবুবুর রহমান; শিক্ষার্থীর মনোজগত ও বিনোদন নিয়ে প্রভাষক সাফায়েত উল্লাহ; বাড়ীতে শিক্ষার্থী পরিচর্যা নিয়ে মিঠুন চক্রবর্তী; সুষম খাদ্য গ্রহণ নিয়ে সৈয়দ আতিকুজ্জামান; পড়াশোনা আত্মস্থকরণ নিয়ে প্রভাষক রিজন মিয়া; শৃংখলা নিয়ে প্রভাষক আক্তার হোসেন; শরীর চর্চা নিয়ে প্রদর্শক সুরজিত কুমার দেব: এবং কলেজ লাইব্রেরি ব্যবহার নিয়ে সহকারী শিক্ষক খাইরুল আনাম বক্তব্য তুলে ধরেন।

অভিভাকদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, সঞ্চিত দেব, চন্দন রাম মালাকার, উষা রানি দেব, মনিকা দেব, নান্টু দেব, নারায়ণ নাইডু।

শিক্ষার্থীদের মধ্যে বর্ষা আক্তার, চয়নিকা দাস ঐশী, রুদ্র মল্লিক, জাকারিয়া, সৌরভ চক্রবর্তী আলোচনায় অংশগ্রহণ করেন।

এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সকল অভিভাবক  মনে করেন সঠিক পরিচর্যার  মাধ্যমে ও শিক্ষকবৃন্দের দিকনির্দেশনায় আমাদের সন্তানদের শিক্ষার বুনিয়াদ শক্তিশালী হবে।