শিরোনাম
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির শীঘ্রই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

https://www.emjanews.com/

18312

national

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২০

জাতীয়

রাজধানীতে উল্টোপথে মন্ত্রী মিল্লাতের গাড়ি, চালকের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২০

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ত সার্কিট হাউজ রোডে উল্টোপথে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকাল ৯টার দিকে মন্ত্রীর পতাকাবাহী একটি গাড়ি সার্কিট হাউজ সড়কের উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি ছিল একটি ‘রেঞ্জ রোভার’। গাড়িটি থামানোর পর এর চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়। একই ঘটনায় মোট দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা বলেন, সড়কে যান চলাচলের নিয়ম সবার জন্য সমান। সরকারি বা গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ি হলেও ট্রাফিক আইন অমান্য করার সুযোগ নেই। উল্টোপথে গাড়ি চালানোর কারণে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে সার্কিট হাউজ রোডে যান চলাচল স্বাভাবিক থাকলেও মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি বিপরীত দিক দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের নজরে আসে। পরে পুলিশ গাড়িটি থামিয়ে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ক্ষেত্রে গাড়ির মালিক বা আরোহীর পরিচয় বিবেচনা না করে চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।