শিরোনাম
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ওসমানী হাসপাতালে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সিলেটে সম্প্রীতির বার্তা সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ক্যান্সার ইনস্টিটিউট সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাজার জিয়ারত কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তা করল বিএনপির নেতাকর্মীরা ‘সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান’ স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেবে সরকার : সিলেটে স্বাস্থ্যমন্ত্রী হ্যান্ডকাফসহ পলায়ন, ‘লাইভে’ চমক দেখানো আসির সুনামগঞ্জ শহর থেকে আটক ওসমানী হাসপাতালসহ ৩টি হাসপাতাল পরিদর্শন করতে শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্য ও বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম সিলেট আসছেন হুমায়ুন কবির শীঘ্রই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

https://www.emjanews.com/

18314

national

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৩

জাতীয়

আইনজীবীকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় জামায়াত নেতা তুষার গ্রেপ্তার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৩

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সাবেক শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী আবুল হোসেনকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় মেহেদী হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, তুষার ২০২৫ সালের ১৬ মে সদর মডেল থানায় দায়ের করা অপহরণ মামলার পলাতক আসামি ছিলেন। ভুক্তভোগী আবুল হোসেনের স্ত্রী হাছিনা আক্তার ওই মামলাটি করেন।

গ্রেপ্তার তুষার লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ভেন্ডার বাড়ির বাহার উদ্দিনের ছেলে। তিনি নিজেকে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর শহর যুব বিভাগের সহপ্রচার সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। তবে ২০২৫ সালের ২৯ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানায়, তুষার তাদের সংগঠনের কেউ নন। সম্প্রতি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটির পরিচিতি সভাতেও তাকে দেখা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ মে শহরের বাগবাড়ি এলাকা থেকে আবুল হোসেনকে মোটরসাইকেলে করে তুষারসহ প্রায় ১০ জন অজ্ঞাত স্থানে নিয়ে যান। আবুল হোসেন বালিকা বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক এবং জেলা জজ আদালতের আইনজীবী।

অভিযোগ অনুযায়ী, অপহরণের পর আবুল হোসেনের কাছে থাকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের জন্য রাখা ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যান অভিযুক্তরা। পরে তার কাছে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বালিকা বিদ্যানিকেতন এলাকায় এনে ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

আবুল হোসেন বলেন, ‘তুষার আমাকে অপহরণ করেছিলেন এবং আমার কাছ থেকে টাকা নিয়েছেন। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি তার শাস্তি চাই।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, তুষার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।