শিরোনাম
বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

https://www.emjanews.com/

18561

sylhet

প্রকাশিত

১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৫

সিলেট

সিলেটে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৫

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে লরি থেকে ছিটকে পড়া একটি এস্কেভেটরের (মাটি কাটার যন্ত্র) নিচে চাপা পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকার কাজী ফার্মের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. এবাদুর রহমান (৪১)। তিনি জকিগঞ্জ উপজেলার শাহগলি এলাকার কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেসার্স সিটি এন্টারপ্রাইজের একটি লরি ট্রাকে করে এস্কেভেটর নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন এবাদুর। হরিপুর-কানাইঘাট গাছবাড়ী সড়কের পশ্চিম বালিপাড়া এলাকায় পৌঁছালে রাস্তা সরু হওয়ার কারণে লরি থেকে হঠাৎ এস্কেভেটরটি ছিটকে পড়ে যায়। এসময় এস্কেভেটরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।