শিরোনাম
বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

https://www.emjanews.com/

18574

national

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২২

জাতীয়

চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক আটক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২২

চট্টগ্রাম নগরীর খুলশী-জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে চার দেশের ৬৩ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় ল্যাপটপ ও মোবাইল ফোনসহ ৭০টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের যৌথ দল এ অভিযান চালায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, ভবনটিতে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের অবস্থান ও সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

আটকদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তারা কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন, ভবনটিতে কেন অবস্থান করছিলেন এবং কী ধরনের কার্যক্রমে যুক্ত ছিলেন-এসব বিষয় যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাদের বৈধ কাগজপত্র, ভিসার ধরন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, ভবনটিতে বড় অঙ্কের অর্থের লেনদেনের পাশাপাশি ক্যাসিনোসদৃশ বা জুয়াসংক্রান্ত কার্যক্রম চলার তথ্য ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।

জব্দ করা ৭০টি ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এসব ডিভাইস থেকে আর্থিক লেনদেন, যোগাযোগ ও অনলাইন কার্যক্রমের তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কথিত জুয়ার কার্যক্রমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।