শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18736

surplus

প্রকাশিত

১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৮

অন্যান্য

জাপানে শতায়ু মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৮

জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে জাপানে শতায়ু মানুষের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে প্রায় ৮৮ শতাংশই নারী।

সবচেয়ে বয়স্ক হিসেবে কিয়োটো শহরের ১১৪ বছর বয়সি কিশিমোতো ফুয়োকে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে কুমামোতো এলাকার ১১২ বছর বয়সি কাতো হিকারুর নাম উল্লেখ করা হয়েছে।

জাপানের বার্ষিক ‘বয়স্কদের প্রতি সম্মান দিবস’-এর আগে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। এ উপলক্ষে ১০০ বছর বয়সে পৌঁছানো নাগরিকদের সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত চিঠি ও ঐতিহ্যবাহী সাকে পেয়ালা উপহার দিয়ে সম্মান জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী কেনইচিরো উএনো বলেন, দীর্ঘ ও সুস্থ জীবনযাপনকারী মানুষের সংখ্যা বেড়ে যাওয়া আনন্দের বিষয় হলেও একই সঙ্গে এটি সামাজিক নীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

বিশেষজ্ঞদের মতে, জাপানের দীর্ঘায়ুর পেছনে রয়েছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কম চর্বিযুক্ত খাবার, নিয়মিত হাঁটাচলা এবং সক্রিয় জীবনধারা।

তবে একই সঙ্গে দেশটি ভয়াবহ জনসংখ্যা সংকটের মুখেও রয়েছে। কম জন্মহার ও দ্রুত বার্ধক্যজনিত জনসংখ্যা জাপানের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ বাড়াচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সি মানুষ এখন দেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।