শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18791

sylhet

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৬

সিলেট

সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৬

সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ বিচারককে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

রদবদলে সিলেট বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন এসেছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) স্বপন কুমার সরকারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা করা হয়েছে। এছাড়া আইন ও বিচার বিভাগে সংযুক্ত যুগ্ম জেলা জজ হরিদাস কুমারকে সিলেটের জেলা জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পদায়ন করা হয়েছে। হবিগঞ্জে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাত জাহান।

অতিরিক্ত জেলা জজ পর্যায়ে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাহমিদা খাতুনকে মাদারীপুরে বদলি করা হয়েছে। অন্যদিকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত অতিরিক্ত জেলা জজ মো. আক্তারুজ্জামানকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ে জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে আইনসংক্রান্ত পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকরা তা শেষ করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।