শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18794

surplus

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:২২

আপডেট

১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৩

অন্যান্য

ডাক্তার আদালতে, হাসপাতালে রোগী দেখছেন ড্রাইভার

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:২২

ভারতের কানপুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে তার গাড়িচালক রোগীদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়ার ঘটনা ঘটেছে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে ব্যাখ্যা তলব করে।

ভিডিওতে দেখা যায়, চিকিৎসকের কক্ষে বসে গাড়িচালক রোগীদের ডাকছেন, তাদের সমস্যা শুনছেন এবং ওষুধ লিখে দিচ্ছেন। এমনকি হাসপাতালের ফার্মেসিতে ওষুধ না থাকলে বাইরে থেকে কেনার পরামর্শও দেন তিনি।

জানা গেছে, জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. রামকেশ একটি মামলার শুনানিতে আদালতে উপস্থিত থাকায় তিনি হাসপাতালে ছিলেন না। ওই সময় একজন রোগী এলে তার গাড়িচালক নিজ উদ্যোগে চিকিৎসাসেবা দিতে শুরু করেন।

কানপুরের কানশিরাম হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমএস) ডা. পীযূষ মিশ্র জানান, চিকিৎসক সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে ডা. রামকেশ কর্তৃপক্ষকে জানান, তিনি আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিলেন। তার অনুপস্থিতিতে এক পরিচিত রোগী এলে গাড়িচালক নিজ থেকেই ব্যবস্থাপত্র দেন। তবে অনুমতি ছাড়া এ কাজ করায় ওই চালককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।