শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18790

sylhet

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৪

আপডেট

১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৮

সিলেট

সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৪

সিলেট মহানগর বিএনপির নতুন কমিটিতে মনোনীত তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া উপদেষ্টারা হলেন, ফয়ছল আহমদ (যুক্তরাজ্য), সাইফুর হারুন (যুক্তরাষ্ট্র) ও মোহাম্মদ হুমায়ূন মিলাদ (যুক্তরাজ্য)।

এ বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, স্থানীয়ভাবে দলীয় আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করা এবং দীর্ঘদিন ধরে আন্দোলনে যুক্ত থাকা বঞ্চিত ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সংগঠনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গঠনতান্ত্রিক ও সাংগঠনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না হওয়ায় এই তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে।