শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18770

sylhet

প্রকাশিত

১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৫

সিলেট

সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৫

সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন অলংকারী ইউনিয়নের টোকেরকান্দি গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামি মামুন মিয়া (৩৭)-কে গ্রেফতার করা হয়। তিনি ওসমানীনগর উপজেলার পশ্চিম সিরাজনগর এলাকার আত্তর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আতিক মিয়া ও অভিযুক্ত পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে হামলার মাধ্যমে আতিক মিয়াকে দা ও কাঠের বর্গা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় এর আগে আরও দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল বলে জানায় এসআরবি-৯।

সংস্থাটি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।