শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18789

sylhet

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:০০

সিলেট

সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:০০

সিলেটের জাফলংগামী পর্যটকদের চোরাচালানবিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে সিলেট অঞ্চলের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা। এক দাপ্তরিক আদেশে তামাবিল হাইওয়ে থানায় কর্মরত ওই চার পুলিশ সদস্যের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সুপার জানান, জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় জাফলং থেকে কম্বল কিনে ফেরা এক পর্যটকের বাস থামিয়ে হেনস্থা ও অন্যায্য জিজ্ঞাসাবাদের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে চূড়ান্ত আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে। তবে তল্লাশির নামে অন্যায় সুবিধা আদায় বা কাউকে অযথা বিব্রত করা অপরাধ। সীমান্তঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধে তৎপরতা জোরদার থাকলেও সাধারণ পর্যটকরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।