শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18797

national

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৪

জাতীয়

‘আপনার সুন্দর কথার জন্য আমি কৃতজ্ঞ’: তারেক রহমানকে মোদি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, তার এই বিশেষ দিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি তার নিবেদিত সেবা সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে অব্যাহত থাকুক—এমন কামনাও জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি জন্মদিনের কার্ডও প্রকাশ করা হয়।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লেখেন, উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সুন্দর কথা ও বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এর আগে এক্সে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি লেখেন, নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। তার বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি তার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল নিয়ে অব্যাহত থাকুক—এই কামনা করি।