শিরোনাম
সিলেটসহ সারাদেশের বিচার বিভাগে বড় রদবদল সিলেট নগর বিএনপির ৩ নেতার পদ স্থগিত সিলেটে তল্লাসীর নামে পর্যটকদের হয়রানি: ৪ পুলিশ বরখাস্ত সিলেটের পুরোনো কারাগারের স্থানে হবে পার্ক ও মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর জিয়া-খালেদা জিয়ার পর জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে রাখা সব ওষুধই মেয়াদোত্তীর্ণ: পু*ড়িয়ে ধ্বংস সিলেটে জমি নিয়ে বিরোধে কু-পি-য়ে খু/ন: গ্রেফ/তার এক সিলেট জেলা বিএনপির সভায় দলকে সংগঠিত থাকার পরামর্শ আরিফুল হকের সিলেটের ব্রিটানিয়া সুইমিং পুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেট নগরীতে ২ অটোরিকশার সং/ঘ/র্ষ: প্রাণ গেল বৃদ্ধের

https://www.emjanews.com/

18793

sylhet

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:২১

আপডেট

১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৯

সিলেট

সিলেটে ৯ হ/ত্যা মামলায় কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রে/ফ/তার

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:২১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক অভিযানে ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ৯ হত্যা মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ও সন্ধ্যায় উপজেলার গ্যানিংগঞ্জ ও আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শাহীদুর রহমান (২৫) ও রজব উল্বা (৪৮)।

পুলিশ জানায়, শাহীদুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় বানিয়াচংয়ে ৯ জন নিহতের ঘটনায় দায়ের করা পৃথক ৯টি হত্যা মামলার এজাহারভুক্ত ১০৬ নম্বর আসামি। তিনি জনাব আলী কলেজ ছাত্রলীগের সভাপতি এবং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা আব্দুল কাদির মিয়ার ছেলে।

অন্যদিকে রজব উল্বা জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গুলিবিদ্ধ এক যুবকের মায়ের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি কৃষকলীগের নেতা এবং উত্তর-পশ্চিম ইউনিয়নের রঘু চৌধুরীপাড়া এলাকার মৃত এশাদ উল্বার ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।