https://www.emjanews.com/

18798

sylhet

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৫

আপডেট

১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬

সিলেট

১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৫

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৯ মার্চ। এদিন ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মধ্য দিয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হবে।

পরদিন ২০ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার বিভাগের ‘ডি’ ইউনিটের পরীক্ষাও নেওয়া হবে। এরপর ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা।

‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জিএসটি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের অনলাইন সভায় ভর্তি পরীক্ষার এই সূচি নির্ধারণ করা হয়। সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এবার জিএসটি গুচ্ছে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। এ ছাড়া আরও তিনটি নতুন বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, সমন্বিত ভর্তি পরীক্ষার স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মতামতকে গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে।

ইমজা / কেএম