https://www.emjanews.com/

18827

sylhet

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১১

আপডেট

১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৩

সিলেট

সিলেটে চিকিৎসক ছেলের পর এখন মিললো বাবার লা/শ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১১

সিলেটে চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে নিজ বাসা থেকে তার বাবার লা/শ উদ্ধার করেছে পুলিশ। একই পরিবারের দুজনের এ রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের ভটের ফার্মেসির দ্বিতীয় তলার বাসা থেকে পূর্ণেন্দ্র চক্রবর্তীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি পেশায় ফার্মেসি ব্যবসায়ী ছিলেন এবং নিজ প্রতিষ্ঠানের ওপরেই বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক মনোজ কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, কয়েকদিন আগে তার চিকিৎসক ছেলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পারিবারিক সমস্যার জেরে ছেলের মৃত্যুর পর শোকে তিনি এ পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পূর্ণেন্দ্র চক্রবর্তীর ছেলে ডা. পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)-এর ঝুলন্ত লা/শ উদ্ধার করে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন।

পুলিশ জানিয়েছে, দুইটি মৃত্যুর ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।