https://www.emjanews.com/

18811

surplus

প্রকাশিত

১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪২

অন্যান্য

যুক্তরাজ্য প্রবাসী রাজু ইসলামকে ছাতক সমিতির সংবর্ধনা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪২

ছবি: সংগৃহীত

ছাতক সমিতি সিলেটের পক্ষ থেকে সমিতির কার্যালয়ে আয়োজিত এক তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানে ছাতকের কৃতী সন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী রাজু ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সমিতির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের মোঃ তারেক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ছাদিকুর রহমান ছাদিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল কাশেম ও শফিক মিয়া।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজু ইসলামের সহধর্মিণী রাহেলা হক রঞ্জু, নির্বাহী সদস্য মোঃ ফজলুর রহমান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক এস. এম. সেফুল ও শাকিল আহমদ, সদস্য সিরাজুল ইসলাম তালুকদার, ছিদ্দিকুর রহমান, হাসানুল হক, হেলাল মিয়া, নেছার আহমদ, উকিল আলী, রাজন আহমদ, দুলন মিয়া, লিটন মিয়া, সায়েল আহমদ, কবির আহমদ, ফিরুজ মিয়া এবং জামিল আহমদ।

এ সময় রাজু ইসলাম ছাতক সমিতি সিলেটের আজীবন সদস্যপদ গ্রহণ করেন। এছাড়া হাসানুল হক সমিতির সাধারণ সদস্যপদ গ্রহণ করেন।

সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত উভয় সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা রাজু ইসলামের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।