https://www.emjanews.com/

18821

sylhet

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:২১

আপডেট

১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮

সিলেট

সিলেটে মশাল নিয়ে মিছিল করতে গিয়ে ধরা ৩ ছাত্রলীগ নেতা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:২১

সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় আলামতসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন জালালাবাদ থানার টুকের বাজার (বানাগাঁও) এলাকার কামরুল হাসান সাগরের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), কোতয়ালী থানার শেখঘাট (নবাবপুর) এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১) এবং দক্ষিণ সুরমা থানার পৈতপাড়া (শিববাড়ী) এলাকার সুরেশ পালের ছেলে হৃদয় পাল (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসমানীনগর থানা পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।