শিরোনাম
সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’ ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন: শেষ হবে ২০২৯ সালের জুনে ‘আমার ছেলে কী অন্যায় করেছে, এটা কোন দেশ’- অপ্রতীমকে হারিয়ে মায়ের আহাজারি চতুর্থ দফায় শাহজালাল (রহ.) মাজারে মিললো ৮৮ লাখ ৯২ হাজার টাকা সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: ‌‘ছাত্রলীগ কর্মী’ আ/টক সিলেটে প্রায় অর্ধকোটি টাকার মালামাল জব্দ হলেও ধরা পড়েনি কেউ

https://www.emjanews.com/

18832

sylhet

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮

সিলেট

সিলেটে প্রায় অর্ধকোটি টাকার মালামাল জব্দ হলেও ধরা পড়েনি কেউ

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭ লাখ টাকার চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বাংলাবাজার, দমদমিয়া, প্রতাপপুর, কালাইরাগ, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে জিরা, গরু, চকলেট, প্রসাধনী সামগ্রী, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ।

বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৬ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে।

আটককৃত পণ্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।