শিরোনাম
সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’ ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন: শেষ হবে ২০২৯ সালের জুনে ‘আমার ছেলে কী অন্যায় করেছে, এটা কোন দেশ’- অপ্রতীমকে হারিয়ে মায়ের আহাজারি চতুর্থ দফায় শাহজালাল (রহ.) মাজারে মিললো ৮৮ লাখ ৯২ হাজার টাকা সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: ‌‘ছাত্রলীগ কর্মী’ আ/টক সিলেটে প্রায় অর্ধকোটি টাকার মালামাল জব্দ হলেও ধরা পড়েনি কেউ

https://www.emjanews.com/

18837

sylhet

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৭

সিলেট

সুনামগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

সভাপতি রানা আচার্য্য, সম্পাদক ফয়জুল

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৭

ছবি: ইমজা নিউজ

‘শিক্ষকের মর্যাদার জয় হোক’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় শান্তিগঞ্জ বাজারস্থ সুহেল কমিনিউটি সেন্টারে ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাদল চন্দ্র দাস ও মোর্শেদ আলম মো. মিজান ও ফাতেমা বেগম চৌধুরী বিউটি'র যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন রশিদ, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হোসাইন মো. আসাদুল্লাহ।

বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণসহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষপর্বে সংগঠনের নতুন কমিটিতে রানা আচার্য্য কে সভাপতি ও ফয়জুল হক-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্যান্য পদে: সিনিয়র সহ-সভাপতি- বিন্টু কুমার দাস, মোহিত দেবনাথ, সজিব চন্দ্র দাস, সত্যেন্দ্র চন্দ্র তরপদার, ফাতেমা বেগম চৌধুরী বিউটি, মোছাঃ খালেদা বেগম, মোছাঃ রাবেয়া আক্তার; যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুজ জহুর, মো: কামরুজ্জামান, সুলতান আহমদ, মলয় কান্তি দাস; সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ; অর্থ সম্পাদক মোর্শেদ আলম মো. মিজান, সহ অর্থ সম্পাদক হেমন্ত কুমার দাস, দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস, মহিলা সম্পাদিকা জাকিয়া সুলতানা, সহ-মহিলা সম্পাদিকা ফারজানা জান্নাত, মাহবুবা রহমান; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রাণতোষ কুমার দাস; সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাপ্পু কুমার দাস; প্রচার সম্পাদক অনুজ কান্তি দাস; সহ-প্রচার সম্পাদক নিবাস তালুকদার; শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কংকন শ্রী তালুকদার; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীনা রাণী শার্মা; সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল মিয়া, ডেইজি তালুকদার; আইন সম্পাদক সম্রাট মিয়া; ক্রিড়া বিষয়ক সম্পাদক আবু তাহের সানী; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈকত দাস; প্রাথমিক শিক্ষা মান্নোয়ন বিষয়ক সম্পাদক শাহনাজ ফেরদৌসী; ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আবু সাঈদ সরদার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মানিক দেবনাথ; এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানজিনা আক্তার।