শিরোনাম
সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’ ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন: শেষ হবে ২০২৯ সালের জুনে ‘আমার ছেলে কী অন্যায় করেছে, এটা কোন দেশ’- অপ্রতীমকে হারিয়ে মায়ের আহাজারি চতুর্থ দফায় শাহজালাল (রহ.) মাজারে মিললো ৮৮ লাখ ৯২ হাজার টাকা সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: ‌‘ছাত্রলীগ কর্মী’ আ/টক সিলেটে প্রায় অর্ধকোটি টাকার মালামাল জব্দ হলেও ধরা পড়েনি কেউ

https://www.emjanews.com/

18843

national

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬

জাতীয়

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হবে: ধর্মমন্ত্রী

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৬

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

পবিত্র মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার নিরাপত্তার প্রতি কোনো হুমকি বা সেখানে হামলার চেষ্টা করা হলে বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা ও মদিনা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এই দুই নগরী মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তার প্রতি হুমকি এবং যেকোনো ধরনের হামলার অপচেষ্টার বিরুদ্ধে বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে লাখো মুসলমান জীবন দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে, ইনশাআল্লাহ।

হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে কায়কোবাদ বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। এ বিষয়ে বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে ও ভবিষ্যতে মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা যেন সম্মিলিতভাবে প্রতিহত করা যায়, সে জন্য মুসলিম বিশ্বের ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন।

বিবৃতির শেষে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মমন্ত্রী।