শিরোনাম
সিলেটে হাম উপসর্গে মৃ/ত্যুহীন দিনে ভর্তি ১৩৭ ঢাকা-সিলেট মহাসড়কের কাজ কবে শেষ হবে জানালেন মন্ত্রী মাদ্রাসায় পড়তে অনাগ্রহ, নিজেরাই পালিয়েছিলো সিলেটে নিখোঁজ দুই ছাত্র খুলনায় ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’ ‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেন: শেষ হবে ২০২৯ সালের জুনে ‘আমার ছেলে কী অন্যায় করেছে, এটা কোন দেশ’- অপ্রতীমকে হারিয়ে মায়ের আহাজারি চতুর্থ দফায় শাহজালাল (রহ.) মাজারে মিললো ৮৮ লাখ ৯২ হাজার টাকা সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: ‌‘ছাত্রলীগ কর্মী’ আ/টক সিলেটে প্রায় অর্ধকোটি টাকার মালামাল জব্দ হলেও ধরা পড়েনি কেউ

https://www.emjanews.com/

18849

sylhet

প্রকাশিত

১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৯

সিলেট

হবিগঞ্জে কৃষক লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৯

শেখ জামাল

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামালকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত শেখ জামালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ নাশকতামূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এলাকায় অপরাধ ও বিশৃঙ্খলা রোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।