শিরোনাম
বিশ্ব পর্যটন দিবস: অপার সম্ভাবনার সিলেটের এই খাত ভুগছে নানা সংকটে সিলেটেও থাকবে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট সিলেটে ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, নবায়নে লাখ টাকা দাবির অভিযোগে মন্ত্রীর ক্ষোভ অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: সিলেটে মন্ত্রী আরিফুল হক ওসমানী বিমানবন্দরে আনসারের গু/লিতে পরিচ্ছন্নতাকর্মী আ/হ/ত কেন্দ্রীয় সভাপতির সফরকালে সিলেট জেলা যুবদল নেতার রহস্যময় ফেসবুক স্ট্যাটাস সিলেটে আজ-কাল বৃষ্টির আভাস ডিসেম্বরেই জৈন্তাপুরের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন: আরিফুল হক চৌধুরী পুলিশে যুক্ত হচ্ছে ‘বিশেষ ইউনিট’ মাজারের টাকা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য, ‘বৈপরীত্য’ দেখছেন কিম

https://www.emjanews.com/

19055

sylhet

প্রকাশিত

২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:০১

সিলেট

শ্রীমঙ্গলে উদ্যোক্তা উন্নয়ন ও হাউজ কিপিং কোর্সের মূল্যায়ন অনুষ্ঠিত

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:০১

ছবি: ইমজা নিউজ

​প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তায় এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ‘অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট)’ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গলে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের দুটি কোর্সের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ​মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিষামনিতে অবস্থিত এইচডব্লিউও (HWO) রিসোর্ট অ্যান্ড লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এ মূল্যায়ন পরীক্ষায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর প্রতিনিধি দল সরাসরি উপস্থিত থেকে পরীক্ষা গ্রহণ ও পরিদর্শনের দায়িত্ব পালন করেন।

​প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া প্রকল্পের চতুর্থ সাইকেলের আওতায় পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন (লেভেল-৪) এবং হাউজ কিপিং (আবাসন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা (লেভেল-২)’- এই দুটি ব্যাচের মোট ৪৮ জন পরীক্ষার্থী আজকের জাতীয় পর্যায়ের এ মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। 

এনএসডিএ (NSDA)-এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীদের অর্জিত দক্ষতা মূল্যায়ন করা হয়।

দেশের বেকার যুবসমাজকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণে দক্ষ করে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ সম্পন্ন ও পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) থেকে সনদপত্র দেওয়া হবে।

এর আগে সফলভাবে সম্পন্ন হওয়া তৃতীয় সাইকেলে ‘ড্রাইভিং (লেভেল-৩)’ প্রশিক্ষণের দুটি ব্যাচে ৪৮ জন অংশ নিয়ে ৪৪ জন উত্তীর্ণ হন (যার মধ্যে ৭ জন নারী ছিলেন)। এছাড়া একই সাইকেলে ‘কম্পিউটার অপারেশন (লেভেল-২)’ কোর্সে ২৪ জন এবং ‘অ্যাডভান্সড অফিস অ্যাপ্লিকেশন (লেভেল-৩)’ কোর্সে ২৪ জন অংশ নিয়ে শতভাগ সাফল্য অর্জন করেন।

​প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তায় ৩ মাসের মেয়াদে সাধারণ প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতার পাশাপাশি দৈনিক যাতায়াত ভাতা দেওয়া হয়।

এইচডব্লিউও রিসোর্ট অ্যান্ড লার্নিং সেন্টারের সেন্ট্রাল ইনচার্জ ও ফোকাল পার্সন ডা. সজিব সিংহ এবং নির্বাহী পরিচালক ডা. সুরমনি সিংহ জানান, ‘এনএসডিএ প্রতিনিধিগণের সার্বিক তত্ত্বাবধানে ও স্বচ্ছ প্রক্রিয়ায় আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন উদ্যোগ শ্রীমঙ্গলের তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখছে।’