শিরোনাম
জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা সাবেক এমপি সুলতান মনসুর ফের গ্রেপ্তার সিলেটে ৮৫ পূজামণ্ডপে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি চাকরির আশায় রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির: এসআরবি পানি-মোটরসাইকেল যেনো কাল হয়ে দাঁড়িয়েছে শাবির সম্ভাবনাময় তরুণদের: ১০ মাসে ঝরল ৭ প্রাণ সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নি/হ/ত সিলেটে ২৪ ঘণ্টায় নতুন হাম শনাক্ত ও মৃত্যু নেই, ভর্তি ১২৩ ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাবি শিক্ষার্থীর মৃত্যু সিলেটে মোটরবাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের পাঠ্যবই ছাপায় ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, সময়মতো বই পাওয়া নিয়ে শঙ্কা

https://www.emjanews.com/

19579

sylhet

প্রকাশিত

১৩ অক্টোবর ২০২৬ ১৩:৩৯

আপডেট

১৩ অক্টোবর ২০২৬ ১৩:৫৩

সিলেট

সিলেটে অর্ধকোটি টাকার চো/রাই পণ্য জব্দ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ ১৩:৩৯

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, মহিষ, টমেটো, জিরা, ফল, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা ও জুস। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর পরিবহনে ব্যবহৃত বারকি নৌকা আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তের বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট ও সংগ্রাম সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় এসব অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৯ লাখ ৩৩ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।