শিরোনাম
রায়হান হ/ত্যা মা/মলার রায় আজ, একজন ছাড়া সব আ/সামী পলাতক সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা কমার আভাস সিলেটে যানজট কমাতে চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা

https://www.emjanews.com/

20061

surplus

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ১৮:৪১

অন্যান্য

আয়ারল্যান্ডে বৃহত্তর সিলেটবাসীর শীত মেলায় মাতলেন প্রবাসীরা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৮:৪১

ছবি: সংগৃহীত

প্রবাসে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে শীত মেলা ২০২৬। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেলায় প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন মিলনমেলা।

ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। ডালিম খান ও এনামুর রহমানের সঞ্চালনায় এবং কাজী মাদুরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মেলার আনুষ্ঠানিক কার্যক্রম।

মেলায় ছিল নানা ধরনের সুস্বাদু খাবারের স্টল ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। কবিতা আবৃত্তি করেন লুৎফর শওকত। সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন তুফায়েল আহমাদ ও লন্ডন থেকে আগত শতাব্দী কর।

অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ মুস্তাফিজুর রহমান, আনোয়ারুল হক, হামাদুর নাসির, জসিম উদ্দিন আহমেদ, ইমান আলী দিলদার, মো. বাবুল মিয়া, জাকারিয়া প্রধান, আখতার হুসাইন, আখতারুজ্জামান রকি, আহমেদ ইউসুফ, কবিরুল ইসলাম ও শাফায়েত অনয়সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ রেদওয়ান আহমেদ বাবু, রাব্বি খান, মীর হাবিব, জাবিল আহমেদ, সেলিম আলম, বেলাল আহমেদ, শুয়েল আহমেদ, রুহেল আহমেদ, বাবলু মিয়া ও কবির আহমেদসহ বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা।

বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতিকে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও কমিউনিটির ঐক্য বজায় রাখতেও এসব উদ্যোগ কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষ পর্বে মাহবুব আলম রাজুর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, শীত মেলার মতো উদ্যোগ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।