শিরোনাম
রায়হান হ/ত্যা মা/মলার রায় আজ, একজন ছাড়া সব আ/সামী পলাতক সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা কমার আভাস সিলেটে যানজট কমাতে চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা

https://www.emjanews.com/

20077

surplus

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ২২:০৯

অন্যান্য

সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ২২:০৯

ছবি: সিসিক

সমাজ সংস্কার, মানবিক কল্যাণ এবং সুনাগরিক গড়ে তুলতে সামাজিক সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। 

তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন সহজ হয়।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) মিলনায়তনে ‘সিলেট সোসাইটি’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নজরুলসংগীত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, ‘সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে দৃশ্যমান ও প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও অবক্ষয় থেকে দূরে রাখতে কবি নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ও ইসলামী মূল্যবোধ চর্চার এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী।’

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সিসিকের অবস্থান ব্যক্ত করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘নগরীর শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক যেকোনো শুভ উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের সহযোগিতা ও সমর্থন সবসময় অব্যাহত থাকবে। সমাজ পরিবর্তনের এই ধারাকে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।’

সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যক্ষ কবি কালাম আজাদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী, রেজাউল করিম জালালী এবং মাওলানা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সোসাইটির সাংগঠনিক সম্পাদক সেবুল রেজা।

আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।