শিরোনাম
রায়হান হ/ত্যা মা/মলার রায় আজ, একজন ছাড়া সব আ/সামী পলাতক সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা কমার আভাস সিলেটে যানজট কমাতে চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা

https://www.emjanews.com/

20063

law-justice

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ১৯:০৬

আইন আদালত

সিলেটে বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৯:০৬

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার নিপা বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাবারে নিম্নমানের তেল ব্যবহারের অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বেকারিটি পরিদর্শন করে এসব অনিয়ম দেখতে পায়। এ সময় বেকারির মেঝেতে কাঁচামাল ছড়িয়ে-ছিটিয়ে রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ একাধিক অসংগতি পাওয়া যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বেকারি কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

জেলা প্রশাসন, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা অভিযান পরিচালনা করেন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেটের প্রতিনিধিরা প্রসিকিউশনে সহযোগিতা করেন।

অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দলও উপস্থিত ছিল।