শিরোনাম
রায়হান হ/ত্যা মা/মলার রায় আজ, একজন ছাড়া সব আ/সামী পলাতক সিলেটসহ সারাদেশে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়ল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সিলেটেও বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জে দুই সেতুর কাজ বন্ধ, এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ সিলেটের পর এবার হবিগঞ্জেও আইফোনের জন্য বন্ধুকে খু/ন সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক সিলেটে বেড়াতে আসা ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা কমার আভাস সিলেটে যানজট কমাতে চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়কের পরিকল্পনা

https://www.emjanews.com/

20069

law-justice

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ২০:১৭

আইন আদালত

সিলেটে দুই ফুডকার্টকে জরিমানা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ২০:১৭

ছবি: সংগৃহীত

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, অনুমোদনহীন সস ও মসলা ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলেট নগরীর আম্বরখানার আরকেডিয়া ফুড জোনের দুটি ফুডকার্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পরিচালিত অভিযানে ‘ঢাকাইয়া’ নামের ফুডকার্টকে ২০ হাজার টাকা এবং ‘এমব্রোসিয়া’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ফুড জোনটির অধিকাংশ দোকানের অবস্থা সন্তোষজনক ছিল। তবে ওই দুটি প্রতিষ্ঠানে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়।

কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠান দুটিতে অনুমোদনহীন সস ও মসলা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। অভিযানের সময় এসব পণ্য লুকিয়ে রাখার চেষ্টাও করা হয়। এ ছাড়া ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে সেদ্ধ ছোলা সংরক্ষণ এবং জুস তৈরির জন্য নিম্নমানের ফল কেটে রাখার মতো অনিয়মও নজরে আসে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সাংবাদিকদের বলেন, ভোক্তারা তুলনামূলক বেশি দাম দিয়ে মানসম্মত খাবার খেতে ফুডকার্টে আসেন। তাই খাবারের মান ও নিরাপদ সংরক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।