শিরোনাম
ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক সিলেটে অন্তঃসত্ত্বা যাত্রীকে লন্ডন যেতে দিলোনা বিমান: চার জনের যাত্রা বাতিল পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস! হবিগঞ্জের নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল সংকটে ধুঁকছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা

https://www.emjanews.com/

20150

sylhet

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ১২:১৪

সিলেট

বালাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ফুটবলার আলিমের, আহত ২

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১২:১৪

ছবি: সংগৃহীত

সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৪০ ফুট নিচে হাওড়ের পানিতে পড়ে প্রাণ হারিয়েছেন ফুটবলার সাইফুর রহমান আলিম (২২)। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বির্ত্তনীয়া গ্রাম এলাকায় সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান আলিম বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। আহতরা হলেন একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিন বন্ধু এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৪০ ফুট নিচে হাওড়ের পানিতে পড়ে যান তারা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কের পাশে স্থাপিত ঢালাই করা ব্লকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই সাইফুরের মৃত্যু হয়।

দুর্ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে আহত ওয়ছে আহমদ তাদের বাড়িতে গিয়ে ঘুম থেকে ডেকে দুর্ঘটনার বিষয়টি জানান। পরে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে সাইফুরের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তিনজনকে উদ্ধার করে গাড়িতে করে সিলেট শহরে নিয়ে যাওয়া হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাইফুর রহমান আলিমকে মৃত ঘোষণা করেন। আহত ওয়ছে আহমদ ও রাফি আহমদকে সিলেট শহরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাইফুরের স্বজনরা জানান, তার ইউরোপে যাওয়ার প্রক্রিয়া চলছিল।

বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকালে তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তদফদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।