শিরোনাম
ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক সিলেটে অন্তঃসত্ত্বা যাত্রীকে লন্ডন যেতে দিলোনা বিমান: চার জনের যাত্রা বাতিল পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস! হবিগঞ্জের নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল সংকটে ধুঁকছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসাসেবা

https://www.emjanews.com/

20157

sylhet

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ১৩:৪৯

আপডেট

৩১ অক্টোবর ২০২৬ ১৫:০৬

সিলেট

সিলেটে অন্তঃসত্ত্বা যাত্রীকে লন্ডন যেতে দিলোনা বিমান: চার জনের যাত্রা বাতিল

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১৩:৪৯

ছবি: সংগৃহীত

সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে পর্যাপ্ত চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় উড়োজাহাজে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। এ ঘটনায় ওই নারীর পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় যাত্রা বাতিল করেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন ৪ জন লন্ডন গামী যাত্রী। তাঁরা চেক-ইন ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পাসপোর্ট চেকিং পয়েন্টে (পিসিইউ) যান।

সেখানে এই পরিবারের এক মহিলা নিজেকে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানান। তবে এ অবস্থায় বিমান ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাঁকে ফ্লাইট থেকে অফলোড করে।

এ ঘটনার পর পরিবারের অন্য সদস্যরাও তাঁর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে স্বেচ্ছায় ফ্লাইট থেকে অফলোড হন। ফলে চারজনের কারও ওই ফ্লাইটে লন্ডন যাওয়া হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ বিমান সিলেটের স্টেশন ম্যানেজার  শাকিল আহমেদ জানান,  আইন অনুযায়ী ২৬ সপ্তাহের অন্ত:সত্ত্বা হলে চিকিৎসকের প্রত্যায়ন পত্র প্রয়োজন হয়। উল্লেখিত যাত্রীর ইতিমধ্যে ২৫ সপ্তাহ পার হয়েছে কিন্তু তার কাছে  চিকিৎসকের কোন প্রত্যায়ন পত্র ছিলো না। ঝুকি বিবেচনা করে বিমানের ক্রুরা উল্লেখিত যাত্রীকে নিতে অস্বীকৃতি জানায়। তিনি জানান, প্রত্যায়ন ছাড়া কোন যাত্রী নেয়ার ফলে যাত্রা পথে কোন ধরনের অসুবিধা হলে বিশাল অংকের টাকা জরিমানা গুনতে হতো বিমান বাংলাদেশকে। সেই বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে যাত্রীদের এবং তারা বিষয়টি উপলব্দি করে তাদের যাত্রা বাতিল করেছেন।