শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০, ২৬ কারখানায় ছুটি সিলেটে বাসার দরজা-জানালায় শব্দ: ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস! হবিগঞ্জের নিখোঁজের সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল

https://www.emjanews.com/

20168

jobs

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ১৮:০৫

আপডেট

৩১ অক্টোবর ২০২৬ ১৮:১৩

চাকুরী

বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, সতর্কবার্তা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১৮:০৫

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অননুমোদিত গুগল ফরম তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। এ ধরনের ফরমের সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমানের নামে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি। প্রচারিত ফরম কিংবা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিমান কর্তৃপক্ষ জানায়, তাদের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনায় টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। নিয়োগসংক্রান্ত সব তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

এ অবস্থায় বিমানের নামে প্রচারিত অননুমোদিত গুগল ফরম কিংবা অপরিচিত কোনো লিংকে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব ফরমের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট এবং নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।