শিরোনাম
মৃত্যুর রাতে বান্ধবীর সঙ্গে দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০, ২৬ কারখানায় ছুটি সিলেটে বাসার দরজা-জানালায় শব্দ: ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প ল্যাপটপ চুরির মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র সিলেটে অনিয়মিত পরীক্ষার্থীদের কারণে ফল খারাপ হয়েছে: পরীক্ষা নিয়ন্ত্রক পাসের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে মৌলভীবাজার সিলেট শিক্ষা বোর্ডের ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল সুনামগঞ্জের শাল্লায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট এইচএসসির ফল আজ, সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিলো ৭২ হাজার ৭৪৫ জন এসএসসির ১০ বিষয়ে অকৃতকার্য হয়েও প্রকাশিত ফলে পাস!

https://www.emjanews.com/

20173

national

প্রকাশিত

৩১ অক্টোবর ২০২৬ ১৯:১২

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০, ২৬ কারখানায় ছুটি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ১৯:১২

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন ১৫টি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকায় এ শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে ইতোমধ্যে অন্তত ২৬টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ জানায়, সকালে শ্রমিকরা প্রথমে নিজ নিজ কারখানায় কর্মবিরতি শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও বেরিয়ে এসে বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে একাধিক শিল্প পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে জানান, পরিস্থিতি সামাল দিতে এ পর্যন্ত ২৬টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সঙ্গে ছুটি ঘোষণার সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।